1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডাকাতের গুলিতে দুই পুলিশ সদস্যসহ আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে।

পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দেয়। দ্রুত ঘটনাস্থলে আসে টহল পুলিশ।

 

এ সময় ডাকাতের দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই মো. তারেক, কনস্টেবল মো. সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেলচালক গুলিবদ্ধ হন। পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মহিপুর থানার পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu