1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোর সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ সময় দর্শন

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে চার মাসের মেয়াদোত্তীর্ণ সিপ্রোফ্লক্সাসিন ড্রাই সিরাপ বিতরণের ঘটনা ঘটেছে। রোববার নাটোরের সাংবাদিকদের কাছে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মঠগ্রাম এলাকার বাসিন্দা মো. মৃদুল হোসেন এমন অভিযোগ করেন।

তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে তিনি তার ছেলে আনাফ হোসেন সানিকে নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে যান। সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুমনা সরকার তার ছেলে সানীকে দেখে ব্যবস্থাপত্রে জিংক, সিপ্রো ও ওরস্যালাইন লিখে দেন।ব্যবস্থাপত্র অনুযায়ী বহির্বিভাগ থেকে এসব ওষুধ বিতরণ করেন সেখানে দায়িত্বরত রেবেকা ইসলাম। মৃদুল হোসেন দুপুরের পর নিজের বাড়িতে গিয়ে ছেলেকে ওষুধ খাওয়ানোর সময় দেখতে পান সিপ্রো ওষুধের মেয়াদ গত চার মাস আগে উত্তীর্ণ হয়েছে।

 

এ ব্যাপারে নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুল মোমিন বলেন, ব্যাপারটা দুঃখজনক। কারণ মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো আলাদা করে ট্যাগ দেয়া হয়। পরে তা ধ্বংস করা হয়। আসলে এটা একটা ভুল। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, বছর শেষে দুই একটা ওষুধ মেয়াদোত্তীর্ণ হতেই পারে। মেয়াদোত্তীর্ণ হওয়া কোন অপরাধ নয়। এটা বিতরণের সমস্যা। ওষুধ বিতরণের আগে মেয়াদের তারিখ দেখে নেয়া উচিত। এ ব্যাপারে প্রশাসনিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বহির্বিভাগের ওষুধ বিতরণকারী রেবেকা ইসলাম জানান, শনিবার বহির্বিভাগে ১০পিস সিপ্রোফ্লক্সাসিন ড্রাই সিরাপ ছিল। এর মধ্যে ২টা বিতরণ করা হয়েছে। হাসপাতালে রোগীর অনেক চাপ থাকায় ২/১টা ভুল ত্রুটি হতেই পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu