অনেকের মতো সাপ ভীতি ছিল বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের। নানা সময় সিনেমার কারণে সাপ নিয়ে খেলা করতে হয়েছে তাকে। সব সময়ই শুটিং দৃশ্যে নকল সাপের ব্যবহার হতো। তবে একবার আসল সাপের সাঙ্গে শুটিং করতে হয়েছিল তাকে।‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর অনুষ্ঠানে ভীতিকর সেই অনুভূতির কথা ভক্তদের জানিয়েছে অমিতাভ।
প্রতিযোগী নবীন শো চলাকালে নিজের সাপ ভীতির কথা বলেন অমিতাভকে। সেখানে সে বলেন, ‘একবার পার্কে সাপ দেখে তার গায়ে জ্বর এসে গিয়েছিল। ’
নবীনের এই গল্প শোনার পর সিনেমায় সাপ নিয়ে বিশেষ এক শুটিং দৃশ্যের গল্প বলেন অমিতাভ, ‘আপনাকে আর কী বলব? একই কারণে আমারও অনেকবার জ্বর হয়েছে। আমি যেই পেশায় আছি, সেখানে সাপ থেকে দূরে থাকা কঠিন। ’
অমিতাভ আরও বলেন, ‘আমাদের প্রায়শই এমন দৃশ্য দেখা যায় যেখানে আমাদের সাপের সঙ্গে কথা বলতে হয়। আমাদের কামড় না দেওয়ার জন্য সাপকে অনুরোধ করতে হয়। এমন একটি দৃশ্যে বুকের উপর সাপ রাখতে হয়েছিল আমাকে। বলতে পারেন, ভয়ে আমার মরে যাওয়ার মতো অবস্থা। ওদের বলতে শুরু করেছি, আমি এই দৃশ্যে শুটিং করতে পারব না। আমি আমার পরিচালককে বলেছিলাম, আমি এই দৃশ্যটি করতে পারব না। ’
দৃশ্যটি করতে অমিতাভকে নকল সাপ দেওয়ার কথা বলে শুটিংয়ে রাজি করানো হয়েছিল বলে জানান অমিতাভ, ‘অনেক কষ্ট করে একটি নকল সাপ সংগ্রহ করা হয়েছে বলে তারা আমাকে জানায়। ওরা আমাকে বলেছিল, আমরা আপনার বুকে একটি নকল রাবারের সাপ রাখব। এরপর আপনি সাপের সাথে কথা চালিয়ে যাবেন। আমি রাজি হয়। এরপর শুটিং দৃশ্যে আমি নকল সাপের সঙ্গে কথা বললাম, তাকে কামড় না দিতে আকুতি জানালাম এবং ফিরে যেতে বললাম। দৃশ্যটি শেষে সেটের সকলে হাততালি দিল। পরে, এক সহকারী আমাকে জানাল সাপটি রাবারের তৈরি নয়, এটি একটি আসল সাপ যার সঙ্গে আমি দৃশ্যটি করেছি। এটা শোনার পর আমি তাকে ধরে মারধর করেছি।