1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজীপুরে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে ২৬০টি চোরাই মোবাইলসহ ৯ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।  শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ রোববার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেফতারকৃত ৯ জনের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোট ২৬০টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ওয়াসিম (৩৬), মো. বিপ্লব (২৭), মো. রফিকুল ইসলাম (৫০), মো. মিজানুর রহমান (২৯), মো. সাদিকুল ইসলাম (৩৫), মো. শাহাবুদ্দিন (২৮), মো. নাঈমুল হক (২০), হাবিব (২০) ও মো. কামরুল হাসান (৪২)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ মহাসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে তা বিক্রয় করে আসছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu