কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্য রাখা রয়েছে। রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
গত ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে সংগঠনটি।
সেটা আজ পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিলো। ছাত্রদলের কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে। খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন।