1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অপরাধ রোধে দুর্গম রাঙ্গাবালীতে সিসি ক্যামেরা স্থাপন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ সময় দর্শন

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে পটুয়াখালীর দুর্গম চরাঞ্চল রাঙ্গাবালী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। অপরাধ রোধে এ উপজেলার লঞ্চ ঘাট, খেয়াঘাট, হাঁট বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বসানো হবে সিসি টিভি ক্যামেরা।

ইতোমধ্যে রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় কোড়ালীয়া স্পিডবোট ঘাট ও লঞ্চঘাটে সিসি ক্যামেরা  স্থাপন করা হয়েছে। এছাড়াও বাহেরচর বাজার ও কোড়ালীয়া বাজারে ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, অপরাধ রোধ এবং নিরাপত্তার স্বার্থে হাঁট বাজার, লঞ্চ ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় ইতোমধ্যে কোড়ালীয়া স্পিডবোট ঘাট ও লঞ্চ ঘাটে ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, বাহেরচর বাজারেও ক্যামেরা বসানোর কাজ চলছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিটি ক্যামেরা অনলাইনের সাথে সংযুক্ত। তাই থানায় বসেই মনিটরিং করা যাবে। অপরাধীকে খুব সহজেই সনাক্ত করা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu