1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রানি এলিজাবেথের স্মরণসভায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনের সেন্টস পল চার্চে স্মরণসভার আয়োজন করা হয়। সম্মিলিত এ প্রার্থনায় দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে ব্রিটেনজুড়ে চলছে ১০ দিনের শোক।এদিকে নিজের প্রথম ভাষণে দেশ ও জাতির সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস।

 

প্রার্থনা শুরুর আগমুহূর্তে জাতির উদ্দেশে ভাষণ দেন রানির বড় ছেলে, নতুন রাজা তৃতীয় চার্লস। জানান, তার মা যে অঙ্গীকারে রাজত্বের সূচনা করেছিলেন; সেই একই অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চান। সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সঙ্গে জনগণের সেবা করতে চান বলেও জানান ব্রিটেনের নতুন রাজা।

এর আগে স্কটল্যান্ড থেকে লন্ডনে পৌঁছানোর পর বাকিংহাম প্যালেসের বাইরে রানির প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান রাজা চার্সল।

ব্রিটিশ রাজতন্ত্রের সিংহাসনে ৭০ বছরের ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটিয়ে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার কফিন আগামী কয়েকদিন এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হবে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর রানির মরদেহবাহী কফিনটি নেওয়া হবে লন্ডনে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অন্ত্যেষ্টিক্রিয়ার আগে অন্তত চারদিন রাখা হবে ওয়েস্টমিনস্টার হলে। করোনার বিধিনিষেধ সাপেক্ষে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশি-বিদেশি প্রায় দুই হাজার অতিথির যোগ দেয়ার কথা রয়েছে। তার মরদেহ দেখতে হাজার হাজার মানুষের সমাগম নিয়ন্ত্রণে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu