1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যশোর সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

যশোরের গোগা সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন সাড়ে কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ এক পথচারীকে আটক করেছে বিজিবি। আটক মো আশিকুর রহমান বেনাপোলের বালুন্ডা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, জব্দ স্বর্ণের দাম ২,৫৩,৮৩,৬৩১ (দুই কোটি তেপ্পান্ন লক্ষ তিরাশি হাজার ছয়শ একত্রিশ) টাকা। যার ওজন ৩.৪৯৮ কেজি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে, যশোরের গোগা সীমান্তে অভিযান চালায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। অভিযানে নেতৃত্ব দেন খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান। অভিযানে বিজিবি টহলদল ৩০১ ভরি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য মো আশিকুর রহমানকে আটক করে।

 

বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো পাচারকারীর সাথে থাকা বাজারের ব্যাগের ভিতরে সবজির মধ্যে অভিনব কায়দায় লুকানো ছিল। স্বর্ণের বারগুলো যশোর জেলার শার্শা থানাধীন জামতলা বাজার নামক স্থান থেকে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে আটককৃত ব্যক্তি বিজিবি’র কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu