1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপ জিতবেন মেসি : জার্মান কিংবদন্তি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল প্রেমীদের চোখ এখন আয়োজক দেশ কাতারের দিকে। বিশ্বকাপ আয়োজনের কমতি রাখছে না আয়োজক দেশ কাতার। এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে। ফুটবল বিশ্বের কিংবদন্তিরা একেক জন একেক খেলোয়াড়কে নিয়ে করছেন ভবিষ্যদ্বাণী।এবার জানা গেলে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ভবিষ্যৎ! তাও আবার জার্মান কিংবদন্তির মুখে।

 

সবকিছু ঠিকঠাক থাকলে এবার মেসি খেলবেন তার পঞ্চম বিশ্বকাপ। ৩৬ বছর বয়সী মেসি এবারই যে আক্ষেপটা ঘুচিয়ে ফেলতে চাইবেন, তা বলাই বাহুল্য। গেল বছর ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপার জোর দাবিদার।

কয়েকদিন আগেই প্রাক্তন আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সামনে বড় সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এবার একই কথা শোনা গেল এক জার্মান কিংবদন্তি ফুটবলারের মুখে। জার্গেন ক্লিন্সম্যান মনে করেন, দোহাতে বিশ্বকাপ ফাইনালে আর কেউ নন, ট্রফি তুলবেন লিওনেল মেসি।

ক্লিনসম্যানের মতে, অনেকদিন পর এই আর্জেন্টিনা দলটা একটা ইউনিট হিসেবে খেলছে। কোচ স্কালোনি বুদ্ধি করে দলটাকে তৈরি করেছেন। এমন কিছু ফুটবলার আছে যারা মেসিকে সঠিক জায়গায় বল দিতে পারেন, আবার রিটার্ন বল কাজে লাগিয়ে গোল করতে পারেন।

ক্লিনসম্যান বিশ্বাস করেন লিওনেল মেসির মতো ফুটবলার যদি আন্তর্জাতিক ক্যারিয়ারে অন্তত একটা বিশ্বকাপ না জিতে শেষ করেন, সেটা তার পক্ষে সঠিক বিচার নয়। কারণ মেসি ১০০ বছরে একটা আসে। ম্যারাডোনার থেকে লিওনেল মেসিকে সামান্য পিছিয়ে রাখতে চান জার্মান কিংবদন্তি।

 আরও পড়ুন : বিশ্বকাপের দর্শকদের সুখবর দিল কাতার

১৯৮৬ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে বিশ্ব সেরার শিরোপা অধরাই থেকে গিয়েছে নীল-সাদা ব্রিগেডের। মাঝে ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও স্বপ্নের ট্রফি ছুঁতে পারেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। ৩৩ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি লিওনেল মেসির দল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড থেকে মাত্র চার ম্যাচ দূরে অবস্থান করছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

লা আলবিসেলেস্তেরা বিশ্বকাপে অবস্থান করছে ‘সি’ গ্রুপে। সেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সৌদি আরব, পোল্যান্ড, মেক্সিকোকে। কাতারের বুকে বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu