1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাকিস্তানে ‘ব্যাপক’ সাহায্যের আবেদন জাতিসংঘ প্রধানের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটির বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। পরিদর্শনকালে দক্ষিণ এশিয়ার দেশটির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘ব্যাপক’ সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার সকালে বন্যাকবলিত পাকিস্তানে পৌঁছেছেন গুতেরেস। সেখানে গিয়ে দেশটির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘ব্যাপক’ সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গুতেরেস লিখেন, ‘ভয়াবহ বন্যার পর পাকিস্তানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমি এখানে এসেছি। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ বিপর্যস্ত দেশটির জন্য ব্যাপক সাহায্যের আবেদন করছি। কারণ পাকিস্তান জলবায়ু বিপর্যয়ের শিকার। ’

পাকিস্তানে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাত করেছেন গুতেরেস। এরপরেই ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, ‘প্রাথমিক অনুমান অনুযায়ী বন্যায় পাকিস্তানের প্রায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। এ সময়ে দেশটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আর্থিক সহায়তার প্রয়োজন। ’

ওই সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, ‘পাকিস্তানের অসীম অর্থায়নের প্রয়োজন। যতদিন পর্যন্ত আমরা পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা না পাবো ততদিনই সমস্যা থাকবেই। ’

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেন, ‘জাতিসংঘ প্রধানের এই সফর বিশ্বব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্যাগুলো তুলে ধরবে এবং জলবায়ু পরিবর্তনের পরিণতি সম্পর্কে বিশ্বকে জানাবে। ’

ভয়াবহ বন্যায় পাকিস্তানে এক হাজার ৪০০ এর মতো মানুষ মারা গেছে। ব্যস্তচ্যুত হয়েছে কয়েক লাখ লোক। স্মরণকালের বিধ্বংসী এ বন্যায় চার হাজার ৫০০ বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জো দারোরও ক্ষতি হয়েছে; যেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো।

পাকিস্তানে সহায়তার জন্য ইতোমধ্যে ১৬০ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য একটি জরুরি আবেদন করেছে জাতিসংঘ। দক্ষিণ এশিয়ার দেশটিতে যাওয়ার আগে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর অনেকের মনোযোগ আছে। কিন্তু মানুষ ভুলে যাচ্ছে আমাদের আরেকটি যুদ্ধ আছে। আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেভাবে জলবায়ুর পরিবর্তন করছি সেটি আমাদের গ্রহকে ধ্বংস করছে। ’

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানকারী দেশ এবং এর প্রভাবের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তীব্র বৈষম্য তুলে ধরেছে পাকিস্তানের এই প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বব্যাপী গ্রিনহাউজ গ্যাস নির্গমনের এক শতাংশেরও কম উৎপাদন করে পাকিস্তান। তবে জলবায়ু পরিবর্তনের ফলাফলে ভুগছে দেশটি। এমনকি দেশটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে।

মেরু অঞ্চলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি হিমবাহের অবস্থান পাকিস্তানে। চলতি বছরই বিভিন্ন হ্রদে হিমবাহ গলার পরিমাণ অন্য সময়ের তুলনায় তিন গুণ বেশি হয়েছে। এর সঙ্গে গত জুনের অতিবৃষ্টিতে পাকিস্তানে বন্যার দেখা দিয়েছে। ভয়াবহ এ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ ভূখণ্ড তলিয়ে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu