1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ সময় দর্শন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। ’

বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। ’

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিলো। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। ’
এ সময় তারেক জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন। ’

তিনি আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu