নিউজিল্যান্ডে সাগরে একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিমির ধাক্কায় নৌকাটি ডুবে গেছে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। খবর আল-জাজিরার।
নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে প্রতিবেদনে আল-জাজিরা জানায়, নিউজিল্যান্ডে একটি তিমির সঙ্গে সংঘর্ষের পর একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে।দেশটির স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ দ্বীপ শহর কাইকোরার উপকূলে এ ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার আরএনজেড বলছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১১ জন ছিলেন। নৌকা ডুবির ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে ও ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির পুলিশ বলছে, একটি সংঘর্ষের পরে নৌকাটি উল্টে যায়। তবে কীসের সঙ্গে এটির সংঘর্ষ হয়েছিল তা নিশ্চিত করা যায়নি।
ফরাসি সংবাদ সংস্থা এপিকে কাইকোরার মেয়র ক্রেইগ মাকেল বলেন,‘দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। ধারণা করা হচ্ছে, নৌকাটির নিচ থেকে একটি তিমি উঠেছিল ও এটি উল্টে যায়। ’
তিনি আরও বলেন,‘দুর্ঘটনার সময় ওই অঞ্চল দিয়ে কয়েকটি স্প্যাম ও হাম্পব্যাক তিমি দেখা গিয়েছে।