1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আলবেনিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের কারণে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, চলতি বছরের জুলাইয়ে আলবেনিয়ার সরকারী ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালানো হয়।এতে দেশটির সেবাদান কার্যক্রম ব্যাহত হয়। এ সাইবার আক্রমণের জন্য তেহরানকে দায়ী করে ওয়াশিংটন।

 

ট্রেজারি কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, আলবেনিয়ার ওয়েবসাইটে আক্রমণ চালানো শান্তিকামী রাষ্ট্রীয় আচরণের মধ্যে পড়ে না। তাই আমরা (যুক্তরাষ্ট্র) বা আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সাইবার কার্যকলাপ কখনোই মেনে নেব না। রাশিয়া ও ইরানের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করবে যুক্তরাষ্ট্র।

এর আগে ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জুলাইয়ের সাইবার আক্রমণ আলবেনিয়া এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সঙ্কটের জন্ম দেয়। আলবেনিয়া এই অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। যদিও এই সাইবার হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান।

এদিকে ইরানের বিরোধী দল মুজাহেদিন-ই-খালককে (এমইকে) সহযোগিতা করে আলবেনিয়া। এমইকে ইরান একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচনা করে। কারণ এমইকে দেশটির সরকারকে উৎখাতে তৎপর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu