1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন ‘বিশ্ব পরিবর্তনকারী’,দাবি উদ্ভাবক দলের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মশাবাহিত রোগ ম্যালেরিয়া। অনেক জটিল রোগ মোকাবেলায় সাফল্য এলেও ম্যালেরিয়া পুরোপুরি নির্মূল করা এখনও সম্ভব হয়নি। অবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা  ম্যালেরিয়ার একটি

ভ্যাকসিন তৈরি করেছেন। এটিকে ‘বিশ্ব পরিবর্তনকারী’ হিসেবে আখ্যা দিচ্ছেন তারা।

ওই ভ্যাকসিনের ট্রায়ালে দেখা গেছে, নতুন ভ্যাকসিনটি মারাত্মক রোগটির বিরুদ্ধে ৮০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়। পরের বছর ভ্যাকসিনটি বাজারে আনা যাবে বলে দাবি উদ্ভাবক দলের।

অক্সফোর্ডের উদ্ভাবক দলের দাবি, নতুন ভ্যাকসিনটি সস্তা ও তারা এটি উৎপাদনে চুক্তি করে ফেলেছে। প্রতি বছর ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে।

দাতব্য সংস্থা ম্যালেরিয়া নো মোর বলছে, ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি দেখে বুজা যায় যে এই রোগে আর কোনো শিশুকে মরতে হবে না।

এক শতাব্দীরও বেশি সময় পর মশাবাহিত ম্যালেরিয়ার ভ্যাকসিন উদ্ভাবন হতে যাচ্ছে।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকায় ব্যবহারের জন্য ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জিএসকে দ্বারা উদ্ভাবিত ম্যালেরিয়া ভ্যাকসিনের অনুমোদন দেয়। তবে ওই সময় একদল গবেষক দাবি করে, জিএসকের ভ্যাকসিনটি ৫০ শতাংশও কার্যকরী নয়। তবে অক্সফোর্ডের আবিষ্কৃত ভ্যাকসিনটি বেশি কার্যকরী বলে দাবি উদ্ভাবক দলের।

ট্রায়ালে বুরকিনা ফাসোর ৪০৯ শিশুর ওপর পরীক্ষা চালায় অক্সফোর্ডের গবেষক দল। এক বছরের মধ্যে তিনটি ডোজ দেওয়ার পর দেখা যায়, ভ্যাকসিনটি ৮০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।

অক্সফোর্ডের নতুন ভ্যাকসিন সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির জেনার ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর অ্যাড্রিয়ান হিল বলেন, ‘আমরা মনে করি যে কোনো ম্যালেরিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে এই ডেটাগুলো এখনও সেরা ডেটা। ’

‘আর-২১ নামের নতুন ভ্যাকসিনটি কয়েক ডলারের মধ্যে তৈরি সম্ভব। এর ফলে আমরা  ম্যালেরিয়ার ভয়ঙ্কর বোঝা হ্রাস করতে পারি,’ যোগ করেন প্রফেসর হিল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে উদ্ভাবক দল।

সহস্রাব্দ ধরে মানবতার ওপর আঘাত হানছে ম্যালেরিয়া। এতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মধ্যে বেশিরভাগই শিশু। মানবজাতির অগ্রগতি হলেও প্রতিবছর মশাবাহিত রোগটিতে চার লাখের বেশি লোক মারা যায়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu