1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি, বছরে পাচার ৭৫ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

দে‌শের মোবাইল ব্যাংকিং এর  ৫ হাজার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এ‌জে‌ন্টের হুন্ডির ব্যবসার মাধ্যমে গত ৪ মা‌সে বি‌দে‌শে পাচার হ‌য়ে‌ছে ২৫ হাজার কো‌টি টাকা। এর ফ‌লে বাংলা‌দেশ হা‌রি‌য়ে‌ছে ২ বি‌লিয়ন ডলা‌রের বে‌শি রেমিট্যান্স। অ‌বৈধ হু‌ন্ডি ব্যবসার স‌ঙ্গে জ‌ড়িত ১৬ জন‌কে গ্রেফতা‌রের পর এসব তথ্য জানান সিআই‌ডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। শুধু হু‌ন্ডি ব্যবসায়ীরা নয়, যারা অ‌বৈধভা‌বে এসব লেন‌দে‌নের স‌ঙ্গে জ‌ড়িত তা‌দেরও আই‌নের আওতায় আনা হ‌বে ব‌লেও জানান তিনি।

গত ক‌য়েক মা‌সে তীব্র ডলার সংক‌টে প‌ড়ে‌ছে বাংলা‌দেশ। দে‌শের ডলার আ‌য়ের সব‌চে‌য়ে বড় অংশটি আসে প্রবাসী‌দের পাঠা‌নো রেমিট্যান্স থে‌কে। কিন্তু গত ক‌য়েক বছ‌রে সে‌ই রেমিট্যান্স থাবা ব‌সি‌য়ে‌ছে হু‌ন্ডি ব্যবসায়ীরা। বিকাশ, নগদ, র‌কেট ও উপা‌য়ের মোবাইল ফাইন্যান্সিং এ‌জে‌ন্টে‌দের অ‌বৈধ হু‌ন্ডির ব্যবসার কার‌ণে ৪ মাসে বাংলা‌দেশ হা‌রি‌য়েছে ২৫ হাজার কো‌টি টাকার রেমিট্যান্স। যা বছর শে‌ষে দাঁড়ড়া ৭৫ হাজার কো‌টি টাকা।

ডলার সংকট এবং দাম বৃদ্ধির ঘটনা অনুসন্ধানে অন্যান্য সংস্থার সাথে তদন্তে নেমে ৫০০০ অবৈধ এজেন্টের সন্ধান পায় সিআইডি। এরপর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ৩টি চক্রের ১৬ জন‌কে গ্রেফতার করা হয়। এরপরই উঠে আসে মানি লন্ডারিংয়ের ভয়াবহ তথ্য।

আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিং‌য়ে সিআই‌ডি জানায়, মানি লন্ডারিং চক্রের কারণেই ডলারের উপর বেড়েছে চাপ, বৃদ্ধি পেয়েছে দাম। কমেছে রেমিট্যান্স প্রবাহ।

এই ব্যবসার সাথে জ‌ড়িত সবাইকে গো‌য়েন্দা নজরদা‌রি‌তে রাখা হ‌য়ে‌ছে ব‌লেও জানান সিআই‌ডি প্রধান। মা‌নি লন্ডা‌রিং প্রতি‌রোধ ও হু‌ন্ডি ব্যবসা ব‌ন্ধে শিগ‌গিরই বাংলা‌দেশ ব্যাংকের স‌ঙ্গে আ‌লোচনায় বস‌বে সিআই‌ডি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu