1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপের আগে চালুর অপেক্ষায় পুরনো দোহা বিমানবন্দর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। মরুর বুকে বসবে বিশ্ব ফুটবলের মিলন মেলা। যেখানে মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে ফুটবল প্রেমীরা। যার ফলে বাড়তি চাপ পড়বে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

সে চাপের কথা মাথায় রেখে পুরনো দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু করতে যাচ্ছে কাতার।

 

চলতি বছরের ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। যেখানে ১ মিলিয়নেরও অধিক দর্শক দেশটিতে আসবে বলে ধারণা করছে ফিফা। বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য কোথায় কোনো ঘাটতি রাখতে চায় না আয়োজক দেশটি। ফলে নতুন করে ফিরছে পুরনো দোহা আন্তর্জাতিক বিমানবন্দর।

২০১৪ সালে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা শুরু করলে দোহা বিমানবন্দরটি আধা-অবসরে চলে যায়। এখানে এতদিন কেবল কাতারের রাজপরিবার ও ভিআইপিদের ফ্লাইট অবতরণ করত। তবে আসন্ন বিশ্বকাপে যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে নতুন রূপে ফিরেছে দোহা। যা হবে প্রধান বৈশ্বিক হাব।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ‘চলতি সপ্তাহেই মিশরীয় ও সৌদি লীগ চ্যাম্পিয়নদের মধ্যে লুসাইল সুপার কাপ ম্যাচের জন্য ভ্রমণ করতে আসা ফ্লাইটগুলি দোহা বিমানবন্দরে অবতরণ করবে। এছাড়াও কুয়েতের জাজিরা এয়ারওয়েজ, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই, ওমানের সালাম এয়ার এবং তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের টিকিট বিক্রি আগামী ১৫ সেপ্টেম্বর দোহা বিমানবন্দরে শুরু হবে। ’

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন দেশটিতে গড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার যাত্রীর আগমন ঘটবে বলে ধারণা করছে কাতার। এরইমধ্যে বিমানবন্দরে চাপ বেড়েছে ১৮ শতাংশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত জুন মাসেই দেশটির হামাদ বিমানবন্দর তিন মিলিয়ন যাত্রী পরিবহন করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu