1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফরিদকে ব্যাট দিয়ে মারতে চেয়েছিলেন আসিফ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

উইকেটে স্বীকৃত ব্যাটার বলতে আসিফ আলি তখন একাই। পাকিস্তানের জয়ের স্বপ্ন তাই তাকে ঘিরেই। তবে ১৯তম ওভারের পঞ্চম বলে আফগানিস্তান পেসার ফরিদ আহমেদের পাতা ফাঁদে পা দেন আসিফ।

ফিল্ডিং সেট করে ফরিদ খাটো লেংথে বল ফেলেন।

আর তা উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে বসেন পাকিস্তানের বিস্ফোরক ব্যাটার আসিফ। তার পুল শট গিয়ে ধরা পড়ে শর্ট ফাইন লেগে থাকা করিম জানাতের হাতে।

 

আসিফ উইকেট পেতেই আফগানিস্তানের সে কী উল্লাস! কেননা তার বিদায়েই যে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল দলটির। আসিফকে আউট করে বোলার ফরিদও ছিলেন আনন্দে আত্মহারা। তাই নিজেকে যেন আর ধরে রাখতে পারেননি। মাঠ ছাড়তে যাওয়া আসিফের সামনে কী যেন বলে বসেন তিনি।

 

রাগে ফরিদকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন আসিফ আলি ৥ ক্রিকইনফো 

ব্যস! ফরিদের এমন কাণ্ডে বেশ ক্ষেপে যান আসিফ। একে তো উইকেট দেয়ায় দল চলে গেছে খাঁদের কিনারায় চলে যাওয়া, তার ওপর প্রতিপক্ষ বোলারের এমন আচরণ! রাগে ফুঁসে ওঠা আসিফ তো ব্যাট দিয়ে মারতেই চলেছিলেন ফরিদকে। তবে তাদের এই রেষারেষি বেশিদূর গড়াতে দেয়নি আফগান ক্রিকেটাররা।

প্রথম আজমতুল্লাহ ওমরজাই থামান তাদের সেই বচসা। এরপর বাকিরা এসে ঠাণ্ডা করেন পরিস্থিতি! আম্পায়াররাও এসময় হস্তক্ষেপ করেন। নয়তো কে জানেন, পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হতো বা কতদূর গড়াত।

তবে নিশ্চিত, এমন কাণ্ডে সাজা পেতে যাচ্ছেন আসিফ-ফরিদ দুজনেই। কেননা খেলার এমন কাণ্ড যে ক্রিকেটের চেতনাবিরোধী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu