1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সেন্সর বোর্ডে আটকে গেল ‘বর্ডার’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘বর্ডার’। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্র গত ২২ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। তখন

সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে ছাড়পত্র দেননি। ৪ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে ছবির পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেওয়া হয়, ছবিটি প্রদর্শনের অযোগ্য।ছবির অনেক জায়গায় সেন্সর নীতিমালার অসংগতির বিষয় চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মমিনুল হক।

 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে গত সপ্তাহেই আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। সিনেমাটি প্রদর্শনের অনুপযুক্ত। চাইলে তারা আপিল করতে পারবেন এক মাসের ভেতর।

জানা গেছে, সিনেমাটিতে কিছু দৃশ্য রয়েছে যা বিতর্কের কারণ হতে পারে। যেমন সিনেমাটিতে সীমান্তবর্তী এলাকা দেখানো হলেও বিজিবির পরিবর্তে পুলিশকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে দেখানো হয়েছে। আবার মাফিয়ারা মন্ত্রী-এমপিদের নিয়ন্ত্রণ করছে এমনটাও দেখানো হয়েছে। এ ছাড়া ভারতের ব্যাপারেও কিছু নেগেটিভ দৃশ্য দেখানো হয়েছে যা বিতর্কের কারণ হয়ে উঠতে পারে।

এ দিকে সেন্সর বোর্ড থেকে ছবি অযোগ্য ঘোষণার সেই চিঠি হাতে পেয়েছেন বলে জানালেন ছবির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ১ সেপ্টেম্বরের ইস্যু করা চিঠি পেয়েছি। যে অবস্থায় ছবিটি আছে, তাতে সেন্সর বোর্ডের সদস্যরা প্রদর্শনের অযোগ্য বলেছেন। ছবির যেসব জায়গা ধরে অযোগ্য বলা হয়েছে, সেসব জায়গা নিয়ে কাজ করছি।  সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কি না জানতে চাইলে সৈকত নাসির বলেন, না, আপিলে যাব না। চিহ্নিত জায়গাগুলো ঠিক করার কাজ শুরু করেছি। প্রয়োজনে কিছু দৃশ্য কাটছাঁট করব। পাশাপাশি কিছু জায়গায় নতুন করে আবার শুটিং করব। সেন্সর বোর্ডের নিয়ম মেনে আগামী ১ অক্টোবর সেন্সর বোর্ডে আবার জমা দেব ছবিটি।

কিছু দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ফার্স্টলুক। পোস্টারে ধরা দিয়েছেন সাঞ্জু জন, আশীষ খন্দকার, সুমন ফারুক। তাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা অধরা খান।

ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্প লিখেছেন আসাদ জামান। ‘বর্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ আরও অনেকে। সিনেমাটির পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu