1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গত সাত মাসে এ দাম সর্বনিম্ন পর্যায়ে। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক মার্কিন

ডলারের বেশি কমেছে। যা গত সাত মাসের তুলনায় সবচেয়ে কম।খবর-রয়টার্স

 

রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ক্রুড ফিউচারের দাম এক দশমিক ৮ মার্কিন ডলার কমেছে। এতে এর দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৭৫ ডলার। যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ৯১ দশমিক ২০ মার্কিন ডলার। পরে রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর থেকে তা ক্রমশই বাড়তে থাকে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে ৮৫ দশমিক ৬৮ মার্কিন ডলারে নেমেছে। এতে প্রতি ব্যারেলে দাম কমেছে এক দশমিক ২০ ডলার।

ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ওএএনডিএ’র সিনিয়র বাজার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া বরাতে রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ চলছে। এতে ওপেক প্লাসের উৎপাদন কমানোর কিছু ছিল না। তবে প্রত্যাশা অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি মোটেই ভালো নয়, যেটি অপরিশোধিত তেলের দামের সমস্যা।

এদিকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান সিএমসি মার্কেটের বিশ্লেষক টিনা টেং বরাতে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, মার্কিন ডলার, বন্ড বেড়ে যাওয়া এবং চীনের প্রবৃদ্ধিতে মন্দা তেলের দামকে চাপের মধ্যে ফেলেছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই জ্বালানি তেলের বাজারে মন্দাভাব শুরু হয়। এ ছাড়া চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতিতে জুলাইয়ে দৈনিক তেল পরিশোধনের পরিমাণও অনেক কমে যায়।

তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি পর্যন্ত ৬ মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম ৯ দশমিক ৭ শতাংশ কমেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu