1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ সময় দর্শন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।বাদ আসর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক।

 

১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান সৈয়দ আমিরুল ইসলাম। এরপর ২০০৭ সালে অবসরে যান তিনি। সৈয়দ আমিরুল ইসলাম ১৩ই জানুয়ারি ১৯৪০ ইং কুমিল্লার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে কুমিল্লার জেলা স্কুল হতে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬০ সালে বিএ ডিগ্রী লাভ করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম, এ ডিগ্রি লাভ ও ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যাচলর অব ল ডিগ্রি লাভ করেন। ৯ই সেপ্টেম্বর ১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu