1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোয়াখালীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভাঙ্গারী ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা ও পুরুষাঙ্গ (গোপনাঙ্গ) কাটার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের নতুন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জুয়েল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে আহত বৃদ্ধের হাসপাতালে অপারেশন চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বর আহত ব্যক্তির নাম কলিম উদ্দিন (৬১)। তিনি গাইবান্ধা জেলার ইছামত এলাকার আইনুদ্দিনের ছেলে এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দানেশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী। গত ১০/১২ বছর যাবত কলিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলায় ভাঙ্গারী মালের ব্যবসা করে আসছেন।

বুধবার সকালে নিজের ভ্যান নিয়ে দক্ষিণ শাকতলা গ্রামে যান কলিম। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে নতুন বেপারী বাড়ির সামনে স্থানীয় তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েলের সঙ্গে কথা কাটাকাটি হয় কলিমের। এক পর্যায়ে জুয়েল ছুরি দিয়ে কলিমের গলায় ও পুরুষাঙ্গ জখম করে পালিয়ে যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। আহত বৃদ্ধের অপারেশন চলছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। লিখিত অভিযোগের পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu