1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুই ইজিবাইকের সংঘর্ষে কব্জি বিচ্ছিন্ন চিকিৎসকের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের মোবারকপুর মহল্লায় ওই দুর্ঘটনা ঘটে। জিলানী খড়িয়াকাজিরচর ইউনিয়নের দক্ষিণ খড়িয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। ওই ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর শহর থেকে ওষুধ কিনে ইজিবাইকে বাড়ি যাচ্ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল কাদির জিলানী। শহরের মোবারকপুর মহল্লার বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. বাবুল মিয়া বলেন, পল্লী চিকিৎসক জিলানীর হাত রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে হাতটি উঠিয়ে ইজিবাইকের ছিটের ওপর রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ইজিবাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় ইজিবাইক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu