1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘ছাত্রলীগের ছেলেরা সিগারেট খায় না

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছাত্রলীগের ছেলেরা সিগারেট খান না বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। জানিয়েছেন, কেউ যদি এটা প্রমাণ করতে পারে তবে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।

উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে মঙ্গলবার বিকেলে এসব জানান সংসদ সদস্য নজরুল।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারে ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নিয়েছে, এমন ইতিহাস নেই।যদি কেউ দেখাতে পারে, তবে আমি রাজনীতি থেকে পদত্যাগ করে বিদায় নিব।

 

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না জানিয়ে এমপি বাবু বলেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। সেগুলো ধরার মত না। কিছু পত্রিকাতে অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না।

সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আরও বলেন, করোনার সময় ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য, ওষুধ ও চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন, ছাত্রলীগ তা করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu