1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইমরান খানের বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের ওপর চটেছে দেশটির সেনাবাহিনী। এই নিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতি প্রকাশ করেছে।  

সম্প্রতি ফয়সালাবাদে এক র‍্যালিতে ইমরান খান বলেন, নিজেদের সেনাপ্রধান নিয়োগের জন্য সরকার নির্বাচন বিলম্বিত করছে। তবে যদি একজন ‘দেশপ্রেমিক সেনাপ্রধান আসেন, তাহলে তিনি বর্তমান শাসকদের রেহাই দেবেন না’।

এই নিয়ে আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, ফয়সালাবাদের সমাবেশে ইমরান খানের সামরিক ঊর্ধ্বতন নেতৃত্ব সম্পর্কে মানহানিকর এবং অযাচিত বিবৃতিতে সেনাবাহিনী ‘বিক্ষুব্ধ’।

পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুঃখজনকভাবে, এমন এক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বকে অসম্মানিত এবং দুর্বল করার চেষ্টা করা হয়েছে যখন প্রতিষ্ঠানটি প্রতিদিন জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য জীবন দিচ্ছিলো।

দেশটির সেনাবাহিনী আরও বলেছে, সিনিয়র রাজনীতিবিদরা সেনাপ্রধানের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। সেনাপ্রধান নিয়োগের পদ্ধতি সংবিধানে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাই এমন বিতর্ক সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক।

এদিকে বর্তমানে পাকিস্তানে ভয়াবহ বন্যার তাণ্ডব অব্যাহত আছে। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা এক হাজার ৩০০ জন ছাড়িয়েছে। এর মধ্যেও ইমরান খান জানিয়েছেন, বন্যা কবলিত লোকদের সাহায্যের পাশাপাশি তার রাজনৈতিক সংগ্রাম চলবে।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ।  

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu