1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমরা ১০-১৫ রান কম করেছি: রোহিত শর্মা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

শ্রীলঙ্কার কাছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। এ জয়ে ভারতকে এশিয়া কাপের ফাইনালে পথ কঠিন করে দিল দাসুন শানাকার দল।

ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‌‘পর পর দুটি ম্যাচে আমরা হেরেছি। তবে কোনো দুশ্চিন্তা করছি না।গত বিশ্বকাপের পর থেকে আমরা খুব একটা হারিনি। এই এশিয়া কাপে নিজেদের চাপে রাখতে চেয়েছিলাম। আমরা এখনও কিছু উত্তর খুঁজছি, কিন্তু যখন আমরা এ ধরনের একটি খেলা খেলি, এখান থেকে অনেক উত্তর পাওয়া যায়। ’

 

মঙ্গলবারের ম্যাচে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শেষ দিকে আমরা ভুল খেলেছি। এটাই হারের কারণ।  আমরা যেভাবে রান করছিলাম তাতে আরও বেশি সংগ্রহ পাওয়ার কথা ছিল। আমরা ১০-১৫ রান কম করে ফেলেছি। ইনিংসের মাঝে ছেলেরা আউট হয়ে ফিরেছে, আমাদের শিখতে হবে কী ধরনের শট খেলতে হবে। ভারত দলটি দীর্ঘসময় ধরে রানে রয়েছে। তবে এ ধরনের পরাজয় আমাদের একটি দল হিসাবে আরও ভালো শিখতে সাহায্য করবে। ’

শ্রীলংকার প্রশংসা করেন রোহিত। তিনি বলেন, ‘তারা বলিংয়ে শুরু থেকেই ভালো করেছে। স্পিনাররা বেরিয়ে এসে বেশ আক্রমণাত্মক বোলিং করেছেন। ব্যাটিংয়ে শেষ দিকে লঙ্কানরা তাদের স্নায়ুকে বেশ ভালোভাবে ধরে রেখেছিল। আমরা ভেবেছিলাম, বড় বাউন্ডারির মাঠে স্পিন ভালো কাজে দেবে। শ্রীলঙ্কান ডানহাতিরা দীর্ঘ সময় ধরে ব্যাট করেছে। আমি হুডাকে দিয়ে বল করার পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু আমরা যেভাবে ভেবেছিলাম তা কার্যকর হয়নি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu