1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অপহৃত সুফিউলের ভিডিও প্রকাশ করল আল-কায়েদা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ সময় দর্শন

ইয়েমেন থেকে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা। গত শনিবার জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে ভিডিওটি প্রকাশ করা হয়। দুর্দশার মধ্যে রয়েছেন বলে ওই ভিডিওতে জানান সুফিউল।

গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহৃত হন একেএম সুফিউল আনাম।ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

 

জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো গণমাধ্যমকে জানিয়েছিলেন, সুফিউলের সঙ্গে জাতিসংঘের আরও চার কর্মী অপহরণের শিকার হয়েছেন।

প্রকাশিত ভিডিও বার্তাটি গত ৯ আগস্ট রেকর্ড করা হয়েছে বলে জানা  গেছে। ভিডিও বার্তায় ইয়েমেনে অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন বাংলাদেশি নাগরিক সুফিউল আনাম।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে। তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার হামলায় আল-কায়েদার ইয়েমেন শাখার ৬ সদস্য ও ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu