1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে ভুয়া ডাক্তারের ছয় মাসের কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ সময় দর্শন

পটুয়াখালীতে রাঙ্গাবালী উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধে দোকানে অভিযান চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার মো. তৌফিকুর রহমান রাকিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ।
তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, ছোয়া মেডিক্যাল হল ও ডায়াগনস্টিক সেন্টার, নাহীদ মেডিক্যাল হল এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের রাঙ্গাবালী চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালানো হয়েছে।

এসময় অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং ডাক্তার পরিচয়ে ভুয়া চিকিৎসাপত্র ব্যাবহার করায় ছোয়া মেডিক্যাল হলের গৌতম কুমার রায়কে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মিজানুর রহমান, নাহীদ মেডিক্যাল হলের জসিম উদ্দিন ও চক্ষু চিকিৎসা কেন্দ্রের তরিকুল ইসলামের কাছ থেকে ল্যাব বন্ধ রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu