1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

চীনের সেনাদের নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। এই মহড়ায় ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা অংশ নিয়েছেন। মহড়া দেখতে হাজির ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের তথ্য অুনযায়ী, গত ১ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) নামে বিশাল এ সামরিক মহড়া শুরু করে রাশিয়া। মহড়া শেষ হবে আগামীকাল বুধবার। এতে ৫০ হাজার সেনা ছাড়াও ৫ হাজার ইউনিট সামরিক সরঞ্জাম, ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজ রয়েছে।

রাশিয়া ও চীন এমন এক সময় যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে যখন, ইউক্রেন ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার পুতিন সার্গেভস্কি সামরিক রেঞ্জে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সামরিক প্রধান ভেলেরি গেরিসিমাভের সঙ্গে উপস্থিত ছিলেন। সামরিক মহড়ার শেষ পর্ব পর্যবেক্ষণ করবেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে সেনা মোতায়েন থাকা সত্ত্বেও দেশটির এখনো বিশাল সেনা সমাবেশের সক্ষমতা রাখে সেটা জানান দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu