1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাহজালালে বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ সময় দর্শন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখ ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম বলে জানা গেছে।

আজ সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সংবাদ আসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে।

এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের নির্দেশে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।

পরে কাস্টমস গোয়েন্দা দল বিমানের ভেতরে প্রবেশ করে এবং বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণবার উদ্ধার করে। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu