1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লক্ষ মামলা থাকার পরেও বিএনপির সফলতা এখনও আকাশচুম্বী

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ সময় দর্শন

২০হাজার কর্মীগুম, লক্ষ লক্ষ মামলা থাকার পরেও ৪৬বছরে বিএনপির সফলতা এখনও আকাশচুম্বী।জিয়া পরিবারকে ভয় পায় বলেই তাদের নামে মামলা দিয়েছেন এই আ’লীগ সরকার। আমার নামেই ১শত ৩৬টি মামলা চলমান। শেখ হাসিনার পর কে নেতা হবে সেটাই আওয়ামী লীগের জানা নেই। ২০২২ সালে এই সরকারের পতন হবে। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।

রাজপথে যুবদল আছে ভবিষ্যৎতে ও থাকবে। সোমবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তার বক্তব্যে এসব কথা বলেছেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমে আর শেখ হাসিনা সরকার বাড়ায়। দেশের প্রতি মানুষের ভালবাসা নেই বলে, কৌশলে সারের দাম, পরিবহন ভাড়া বাড়িয়েছে সরকার।

কুয়ালালামপুর সরকারের মন্ত্রী এমপিরা সেকেন্ড হোম তৈরি করেছেন, সুইচ ব্যাংকের কোটি কোটি টাকা লুন্ঠন করেছেন, সেজন্যই তার বলে দেশের মানুষ তো বেহেস্ত আছেন। তিনি আরও বলেন, বর্তমানের আওয়ামী লীগের পুর্নজন্ম দিয়েছে জিয়াউর রহমান।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। গার্মেন্টস শিল্পে, পোল্ট্রি শিল্প, ঘের দিয়ে মাছ চাষ, খাল কাটার বিপ্লবী কাজ করেছেন জিয়া।

উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণের কাজ শুরু করেছেন বেগম খালেদা জিয়া। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতি দায়িত্ব পালন করেছি। মিটিংয়ে আসলে মনে হয় আমাদের জয় ফিরে এসেছে। পূর্বে যুবদল যেমন নেতৃত্বে ছিল এখনও থাকবে।

সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu