1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ সময় দর্শন

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা এ অভিনন্দন জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরা হয়। দুই দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত বলে উল্লেখ করা হয়েছে।

এসময় শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে শক্তিশালী সহযোগিতার আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশংসার সাথে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নের জন্য সাধারণ সম্পদ হিসেবে কাজ করে আসছে বলেও উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ২০২২ সাল হলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ বছর। কারণ দু’টি কমনওয়েলথ দেশ একসাথে বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে এলিজাবেথ ট্রাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাব্যক্ত করেন।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসের সর্বোত্তম স্বাস্থ্য, শান্তি এবং সাফল্য কামনা করেন। সেইসাথে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিও কামনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu