1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বৃষ্টিভেজা দিনে ঘরেই তৈরি করতে পারেন মিটবল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ সময় দর্শন

ঠাণ্ডা এই আবহাওয়ায় বাড়িতে হাই রিচ খাবার তৈরির আয়োজন অনেকটা উৎসবের আমেজ তৈরি করতে পারে। তাই ঘরে  জলদি তৈরি করতে পারেন মাংস দিয়ে তৈরি মিটবল।

যেকোনো নাশতায় কিংবা পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সঙ্গে সহজেই মানিয়ে যাবে এই লোভনীয় আর সুস্বাদু খাবারটি।

উপাদান: বাড়িতে মিট বল তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে হাড় ছাড়া মাংস ২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচ কুচি ১ টি, জিরা

গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, সয়াসস ১/২ চামচ, আলু ১টি,পাউরুটি ১টি, ব্রেডক্রাম্ব ১/২ কাপ, তেল ৩ কাপ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যানে মাংস ও আলু একসঙ্গে সিদ্ধ করে নিন। মাংস আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তা ভালো করে একসঙ্গে মাখিয়ে নিন।

এবার মিহি করা মাংস আর আলুর মিশ্রণে সব মসলার উপকরণ মিশিয়ে নিন। মিশ্রণ নরম মনে হলে তাতে পাউরুটি টুকরো করে ভালো করে মিশ্রণে মিশিয়ে নিন।

মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে তৈরি করুন গোল গোল বল। এরপর এই বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ডুবো তেলে বলগুলো হালকা লালচে করে ভেজে তুলুন। মনে রাখবেন, বেশি লাল করে ভাজা হলে মিট বলগুলো খেতে অনেকটা তিতো স্বাদ অনুভব হবে। তাই ভাজার সময় অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিন। এবার টমেটো আর তেঁতুল সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu