1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কানাডায় পৃথক ছুরিকাঘাতের ঘটনায় নিহত ১০, আহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

কানাডায় পৃথক যায়গায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে তবে হামলাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খবর এপির।

জানা গেছে, কানাডার কানাডার সাচকাচুয়ান প্রদেশের জেমস স্মিথ ক্রি নেশন ও ওয়েলডনে পৃথক পৃথক জায়গায় হামলা চালিয়েছে দুই সন্দেহভাজন। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে তাবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, এক হামলাকারী কিছু ব্যাক্তিকে লক্ষ্য করে হামলা করেছে কিন্তু অন্যজন এলোপাথাড়ি হামলা চালায়। তবে হামলার কারণ জানানো হয়নি।

ব্ল্যাকমোর আরো বলেন, ‌’ আজকের ঘটনা আমাদের প্রদেশের জন্য খুবই মর্মান্তিক। ‘ অন্তত ১৩টি স্থানে এ হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সকাল ৬ টার কিছুটা আগে হামলার প্রথম খবর পায় এর পর বিভিন্ন স্থান থেকে রিপোর্ট আসতে থাকে। দুপুরের দিকে পুলিশ জানিয়েছে হামলাকারীদের বহন করা গাড়ি হামলার স্থান থেকে ৩৩৫ কি.মি দূরে সনাক্ত করা গেছে। তবে তাদের গ্রেফতার করা যায়নি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে শোক বার্তায় তিনি লিখেছেন, ‘সাচকাচুয়ানের এই হামলা ভয়ংকর এবং হৃদয়বিদারক। ‘ এ ঘটনায় জেমস স্মিথ ক্রি নেশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu