1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেতন-ভাতাসহ ১৭ দাবি নিয়ে মোংলায় লাইটারেজ শ্রমিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

লাইটারেজ জাহাজ শ্রমিকরা তাদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ ১৭ দফা দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক শাখা।

মানববন্ধন ও সমাবেশের দেশের বিভিন্ন এলাকার লাইটারেজ শ্রমিকেরা এক মাসের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশে লাইটারেজ জাহাজ শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন। এর আগে গত সপ্তাহে একই দাবিতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

মোংলায় মানববন্ধন ও সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন. লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু, সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কামাল মাষ্টার, যশোর নওয়াপাড়া শাখার আহবায়ক জাকির হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলআমিন মাষ্টার।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, তাদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিতকরণ, নৌপথে নাব্যতা বৃদ্ধি ও চুরি-ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবি চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সরকার মেনে না নিলে সারাদেশে লাইটারেজ জাহাজ শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu