1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিচারের দাবিতে স্বামীর লাশ নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর অবস্থান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে অবস্থান ও মানববন্ধন করেছেন স্বজনরা। শনিবার মানববন্ধনে আত্মীয়-স্বজনরা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে একটি হত্যা মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।

ঘণ্টা ব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে নিহত রাকিবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হাঁসি বেগম, পিতা শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে মো. সাকিবুল ইসলাম, বড় ভাই মো. তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মো. আরিফসহ অন্যান্য আত্মীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগপত্রে ছেলে সাকিবুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে আমার পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক উল্লেখিত সন্ত্রাসীরা আমন ধানের চারা রোপণ করার চেষ্টা করলে আমরা তাতে বাধা দেই। এরপর পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায় দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদার, মিজান হাওলাদার, ডলি বেগম, মামুন হাওলাদারসহ আরও অনেকে।

অভিযোগে সাকিবুল আরও বলেন, এ সময় আমার পিতা রাকিবুল ইসলাম, দাদা শফি উদ্দিন ও চাচা তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আমার পিতা রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গতকাল ২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu