1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির সাথে ফয়সালা হবে আগামী নির্বাচনে : কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

বিএনপির সাথে দেশের জনগণ এখনো আসেনি। ফয়সালা হবে আগামী নির্বাচনে। তখন দেখা যাবে ফাইনাল খেলায় কে হারে কে জেতে। বিএনপি লাশ ফেলার রাজনীতির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এ কথা বলেছেন কাদের। এসময় তিনি আরও বলেন, বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তাদের হাতে রক্তের দাগ।

কাদের বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না। বিএনপি কেন রাষ্ট্রক্ষমতা থাকার সময় কমিশন গঠন করেনি সেই প্রশ্নও তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওনের শরীরে একাধিক ক্ষতচিহ্ন থাকলেও গুলির চিহ্ন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ‘দেশে আবার লাশের রাজনীতি শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন- নারায়ণগঞ্জে যুবদল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, তার শরীরে গুলির চিহ্ন নেই।  বরং তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন আছে। এ ঘটনা নতুন করে সন্দেহের তৈরি করেছে। ’

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পূবালী ব্যাংক অডিটোরিয়ামে পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

এসময় হানিফ দেশকে অস্থিতিশীল করতে শাওনের মৃত্যুরে ঘটনা কোনো আত্মঘাতী কর্মকাণ্ড কি না, এমন প্রশ্ন তোলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu