পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাশির সময় ৩ হাজার ৭৫৫টি ইয়াবাসহ রুবেল সরদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে পায়রা সেতুর টোলপ্লাজা থেকে তাঁকে আটক করা হয়। আটক রুবেল বাউফল সদরের বাসিন্দা।
জানা গেছে, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবাসহ রুবেল আটক করা হয়। তল্লাসি করে রুবেলের কাছ থেকে তিন হাজার ৭৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।