1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তাইওয়ানে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

তাইওয়ানে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা চীনের ক্ষোভকে আরও উসকে দিয়েছে। এই চুক্তিতে বিমান হামলা, অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-এয়ার মিসাইল ট্র্যাক করার জন্য একটি রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার ওই চুক্তি হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে  জানানো হয়েছে।

তবে চুড়ান্তভাবে দেশটিতে অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসে তাইওয়ানের পক্ষে ভোট পড়তে হবে।

 

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির গত মাসে তাইপে সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ওয়াশিংটনে চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে এই চুক্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। অন্যথায় যুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে।

চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘এই চুক্তি ওয়াশিংটন ও বেইজিংয়ের  সম্পর্কের আরও অবনতি ঘটাবে। ’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে না এলে চীন পরিস্থিতির উন্নয়নে দ্রুত আইনগত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ’

চীন স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে তার ভূখণ্ডের একটি অংশ হিসাবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এটি তার মূল ভূখণ্ডের সঙ্গ একীভূত করতে চায়।

গত মাসে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সফরের পর তাইওয়ানের আশেপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করে চীন।

শুক্রবার সম্মত হওয়া ওই চুক্তির আওতায় ৬৫৫ মিলিয়ন ডলারের রাডার সতর্কতা ব্যবস্থা এবং ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্রের জন্য ৩৫৫ মিলিয়ন ডলারের জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র কিনবে তাইওয়ান।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি অনুসারে, এতে সাইডউইন্ডার সারফেস-টু-এয়ার এবং এয়ার-টু-এয়ার মিসাইলের জন্য ৮৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘এই চুক্তি তাইওয়ানের নিরাপত্তার জন্য অপরিহার্য। ’ বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে তার সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বন্ধ করতে এবং এর পরিবর্তে অর্থপূর্ণ সংলাপে জড়িত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu