1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গভীর রাতে দেশে ফিরলেন রাজাপাকসে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দেড় মাসের বেশি সময় পর দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। গত প্রায় সাত সপ্তাহ স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া।

সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেন তিনি।

 

কলম্বোর ওই বিমানবন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গোতাবায়া উড়োজাহাজ থেকে নামার সময় ক্ষমতাসীন দলের রাজনীতিকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বিমানবন্দরে মন্ত্রী-এমপিদের ভিড় লাগে।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, গোতাবায়াকে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে। তার নিরাপত্তার জন্য সেনা ও পুলিশ সদস্যদের দিয়ে নতুন একটি নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে।

দেশজুড়ে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে গত ৭৩ বছর বয়সী গোতাবায়া গত ১৩ জুলাই গোপনে দেশত্যাগ করে মালদ্বীপ যান। পরদিন ১৪ জুলাই সৌদি আরবের একটি ফ্লাইটে যান সিঙ্গাপুরে। সেদেশের সরকার তাকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ভিসা বা ‘ভিজিট পাস’ দেয়। তবে সিঙ্গাপুরে প্রবেশের পরই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

সিঙ্গাপুর থেকেই ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu