1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মসজিদে বাইরে বিস্ফোরণ : শীর্ষ তালেবান নেতাসহ বহু নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণে তালেবানপন্থী এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতার পাশাপাশি এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় হেরাতের গুজারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

হেরাতের পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেছেন, ‘মুজিব রহমান আনসারি, তার কয়েকজন রক্ষী এবং বেসামরিক লোককে মসজিদের দিকে যাওয়ার পথে হত্যা করা হয়েছে।

বিস্ফোরণে কতজন হতাহত হয়েছে তা জানাননি রাসোলি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ১৪ জন নিহত হয়েছে।

রাসোলি আরও জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। সূত্র বলছে, তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি।

এর আগেও আফগানিস্তানের একাধিক মসজিদে হামলার ঘটনা ঘটে। তবে সেগুলোর দায় স্বীকার করেছিল আইএসআইএল।

প্রসঙ্গত, হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ। তালেবান সুন্নিপন্থি দল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu