1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভাবিকে ভুল বুঝিয়েছে একটি মহল : জিএম কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

জাতীয় পার্টির গৃহদাহ নিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, তার ভাবিকে ভুল বুঝিয়ে কোনো পক্ষ দলের কাউন্সিল ডেকেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী চলবে জাপা। দলে রওশনপন্থী বলে পরিচিতি এক নেতাও চেয়ারম্যানের সাথে একমত।

একজন বিশ্লেষক মনে করেন, দলে পদবঞ্চিতরা দর কষাকষি করতেই রওশনদের দিকে ধাবিত হয়ে থাকতে পারে।

জাতীয় সংসদে দুই মেয়াদ থেকে বিরোধী দলে থাকা জাতীয় পার্টিতে আবার গৃহদাহ শুরু হয়েছে। বুধবার রাতে হঠাৎ করেই দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেছেন। একইসাথে ডাক দিয়েছেন কাউন্সিলের।

বিষয়টি নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। তবে আহ্বায়ক কমিটিতে যাদের সদস্য করা হয়েছে তাদের অনেকেই এনিয়ে কিছু জানে না বলেও দাবি দলটির চেয়ারম্যান জিএম কাদেরের। রওশন ঘনিষ্ট বলে পরিচিত নেতা আনিসুল ইসলাম মাহমুদ অবশ্য, ওই কাউন্সিলের চিঠি দেখার পর কথা বলেছেন ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদের সাথে।

তিনি আরও বলছেন, জাতীয় পার্টি তার গঠনতন্ত্র মেনেই চলবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার তার নাই। তিনি প্রেসিডিয়াম সদস্য না, তিনি কো -চেয়ারম্যান সদস্য না, তিনি আরও কোনো পদেও নেই। সুতরাং তার এই চিঠি কীভাবে দিয়েছেন জানি না।

এদিকে রওশনের রাজনৈতিক গুগলিতে খুব বেশি স্বস্তিতে নেই দলটির চেয়ারম্যান জিএম কাদের। বিষয়টি নিয়ে তিনি বলেন, কিছু নেতাকর্মী ভুল বুঝিয়ে তার ভাবিকে দিয়ে এমন কাজ করেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমার দৃঢ় বিশ্বাস কিছু লোক ভুল বুঝিয়ে হোক অথবা চাপ প্রয়োগ করে হোক ওনার ব্যবস্থা করেছে। যেটা উনি করেছেন সেটার আইনগত বা গঠনতন্ত্রগত কোনো ভিত্তি নেই। উনি এরকম কোনো কাউন্সিল
কল করতে পারেন না। কাউন্সিল কল করতে পারে শুধু পার্টির চেয়ারম্যান। যুগ্ন আহ্বায়ক হিসেবে যাদেরকে বলেছেন তারা সবাই বলেছেন এটার সাথে আমরা সম্পৃক্ত নই।

সাধারণত কোনো জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টিতে অস্থিরতা দেখা যায়। এবারও তেমন হয়েছে কিনা-এনিয়ে দলটির কোনো নেতাই মুখ খোলেননি। তবে একজন বিশ্লেষক বলছেন, পদবঞ্চিতরা দর কষাকষির জন্য এমনটা করে থাকতে পারেন।

রাজনীতি বিশ্লেষক সোহরাব হোসেন বলেন, কাজী জাফরের নামেও একটা জাতীয় পার্টি আছে। আরেকটি ব্রাকেট যুক্ত হবে। আমি মনে করি না যে রওশন এরশাদের এই চিঠি দলকে বিভক্তির দিকে ঠেলে নেবে। এটা নিয়ে আলাপ-আলোচনা হবে। দর কষাকষি হবে। যারা বিক্ষুব্ধ তাদের কিছু সুবিধা দেওয়ার চেষ্টা থাকবে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর, নানা নাটকীয়তা শেষে দলটির শীর্ষ পদ পান, তারই ভাই জিএম কাদের। অবশ্য তখন থেকেই এরশাদ পত্নী রওশন ও জিএম কাদেরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় বলেও মনে করেন বিশ্লেষকরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu