1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জলে ভাসলো ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ সময় দর্শন

ভারতে নতুন একটি বিমানবাহী রণতরী উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতেই তৈরি হওয়া এই রণতরীর নাম আইএনএস বিক্রান্ত। শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিন শিপইয়ার্ডে জমকালো অনুষ্ঠানে রণতরীটি উদ্বোধন করা হয়। আইএনএস বিক্রান্তের ওজন ৪৫ হাজার টন এবং এটি নির্মাণে ভারতের খরচ হয়েছে ২০ হাজার কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১ হাজার ৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া রণতরীটিতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে।

মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি রুপি।

এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলে। গত বছরের আগস্টে ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল। প্রায় এক বছর ধরে এই ‘ট্রায়াল’ প্রক্রিয়া চলেছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আগেই জানানো হয়, পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে।

প্রসঙ্গত, আইএনএস বিক্রান্ত নামে ভারতের কাছে আগেও একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ‘আইএনএস বিক্রান্ত’। নব্বইয়ের দশকের শেষের দিকে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে ভারতে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ।

বিক্রান্তের আগে ভারতের হাতে আগে একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’। ২০১৪ সালে রাশিয়া থেকে কেনা হয়েছিল ওই রণতরী।

বিক্রান্ত হাতে পাওয়ার পর বিমানবাহী রণতরী নির্মাণকারী দেশ হিসেবে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্সের মতো দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত। এছাড়া আইএনএস বিক্রান্তে যে সব মেশিন বা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, সেগুলোও নেওয়া হয়েছে ভারতেরই বিভিন্ন সংস্থা থেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu