1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বিউটি সার্কাস’ এ দেখা মিলবে প্রয়াত হুমায়ূন সাধুর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মশলা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে চলচ্চিত্রটির পোস্টার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের প্রচারণা শুরু করেন সিনেমাটির নির্মাতা মাহমুদ দিদার।এই নির্মাতা বলেন, “আজ রাত ৮টায় চলচ্চিত্রটির পোস্টার উন্মোচিত হবে সামাজিকমাধ্যমে। মুক্তির আগেই ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। চলচ্চিত্রটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। ”

 

নির্মাতা জানান, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্র ধারণের কাজ করা হয়। এর জন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন পর্যন্ত করতে হয়েছিল।

তবে ২০১৭ সালে কাজ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচবছর সময় লাগে। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

উল্লেখ্য, বিউটি সার্কাসের শুভমুক্তি নিজ চোখে দেখে যেতে পারলেন না হুমায়ূন সাধু। এ সিনেমার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ২০১৯ সালে পরলোকগমণ করেন সাধু। সিনেমায় সাধুর দেখা মিলবে সার্কাস দলের সদস্যর চরিত্রে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu