গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার সকাল ১১ টায়
গলাচিপা উপজেলা বিএনপি অফিসে এ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান খান ।
তাই উক্ত সভায় সভাপতিত্ব করেন
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সোহারাব হোসেন মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শিপলু খান। আরো উপস্থিত ছিলেন
উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ।