1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছবি বাস ভাড়া কমানোর বৈঠক আজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৯০ সময় দর্শন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আট মাসের ব্যবধানে দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই বেড়েছে গণপরিবহনের ভাড়া। তবে যে হারে ভাড়া বাড়ানো হয়, জ্বালানরে দাম কমলে সেই হারে ভাড়া কামানো হয় না।

২০১৬ সালে ডিজেলের দাম লিটারে তিন টাকা কমানো হয়েছিল। তখন দূরপাল্লার যাত্রায় প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে এক টাকা ৪২ পয়সা করা হয়। যদিও তা বাস্তবায়ন হয়নি।

মঙ্গলবার (৩০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, যেহেতু ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে, তাই গণপরিবহনে ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। বুধবার এ সংক্রান্ত একটা মিটিং হবে, সেখানে নতুন ভাড়া ঘোষণা দেওয়া হবে। তবে ভাড়া কত কমবে সেটি মিটিংয়েই জানানো হবে।

গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দূর পাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

সোমবার (২৯ আগস্ট) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের

দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu