1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৯৮ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অনৈতিক ও রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকরা বারবার সংবাদ সম্মেলন করে বলেছেন, বিদেশে একটা বিশেষায়িত হাসপাতালে বা কেন্দ্রে তাঁর চিকিৎসা হওয়া দরকার।কিন্তু দুর্ভাগ্য এ দেশের, এ জাতির যে এমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। তিনি খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন-আমরা ভাবতেও পারি না যে, প্রধানমন্ত্রীর চেয়ারটায় অবৈধভাবে বসে থাকলেও এভাবে কেউ উক্তি করতে পারে। এটা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত।

 

এ সময় অভিযোগ করে তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন; প্রধানমন্ত্রী তা নিয়েও প্রতিনিয়ত মিথ্যা বলছেন।

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu