1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইইউ এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন দরকার : জার্মান চ্যান্সেলর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০০ সময় দর্শন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিষ্ঠানগুলোর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করতে ইউরোপীয় স্তরে প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার পক্ষেও তিনি।

মঙ্গলবার (৩০ আগস্ট) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক ভাষণে জার্মান চ্যান্সেলর এ মত দেন।

জার্মান চ্যান্সেলর বলেন, একের পর এক সংকট সামলাতে হিমসিম খাচ্ছে ইউরোপ।তাই ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভবিষ্যতের জন্য আরও মজবুত করে তুলতে কিছু মৌলিক পরিবর্তনের প্রয়োজন। এজন্য ইউরোপে ঢালাও সংস্কার প্রয়োজন। বিশেষ করে ‘নব্য ঔপিনেবেশবাদী স্বৈরশাসন’-এর মুখে ইউরোপের সার্বভৌমত্ব আরও শক্তিশালী করে তোলা প্রয়োজন।

 

ইইউ প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় আমূল পরিবর্তনের পক্ষেও অভিমত ব্যক্ত করেন জার্মান চ্যান্সেলর। বর্তমানে প্রত্যেকটি সদস্য দেশের সম্মতি ছাড়া অনেক সিদ্ধান্ত সম্ভব নয়। কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়ার ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থমকে যায়। তাই ভবিষ্যতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের পক্ষে অভিমত দেন জার্মান চ্যান্সেলর। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টসহ ইইউ প্রতিষ্ঠানগুলোর সংস্কারও প্রয়োজন বলে তিনি মনে করেন। শলৎস বলকান অঞ্চলসহ ইউক্রেন ও অন্যান্য কিছু দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে স্বাগত জানানোর উপরও জোর দেন।

এমন পরিস্থিতি সামাল দিতে ইউরোপের প্রতিরক্ষা আরও মজবুত করার ক্ষেত্রে জার্মানি জোরালো ভূমিকা নেবে বলে আশ্বাস দেন জার্মান চ্যান্সেলর। বিশেষ করে কিছু ক্ষেত্রে  এতকালের ঘাটতি মেটানো জরুরি হয়ে উঠেছে বলে তিনি মনে করেন। জার্মানি আকাশসীমা মজবুত করতে যে উদ্যোগ গ্রহণ করেছে, ইউরোপের প্রতিবেশী দেশগুলোও তাতে শামিল হতে পারে, বলেন শলৎস। তার মতে, এ ক্ষেত্রে ইউরোপীয় স্তরে যৌথ উদ্যোগ আরও কার্যকর হবে। উল্লেখ্য, জার্মান সেনাবাহিনী ইসরায়েল থেকে ‘অ্যারো ৩’ নামের এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছে।

ওলাফ শলৎস দীর্ঘমেয়াদী ভিত্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা মজবুত করার পক্ষেও মন্তব্য করেন। এ ক্ষেত্রে জার্মানির বিশেষ দায়িত্ব রয়েছে বলেও তিনি মনে করেন। আগামী ২৫ অক্টোবর বার্লিনে ইউক্রেনের পুনর্গঠন সংক্রান্ত এক সম্মেলনের ঘোষণা করেন শলৎস।

সূত্র: ডয়েচে ভেলে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu