স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে এই সংসদীয় কমিটির পুনর্গঠনের প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে সংসদ সেটি অনুমোদন করে।
আগে এ কমিটির সভাপতি ছিলেন শামসুল হক টুকু।
তবে তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় এ পদে পরিবর্তন এলো।
বেনজীর আহমেদ প্রথম সংসদে আসেন নবম জাতীয় সংসদে। পরে একাদশ সংসদে তিনি আবার আইনসভায় আসেন।