1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি-জামায়াতের ঐক্য আছে এবং থাকবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৯ সময় দর্শন

বিএনপি রাজনীতির নামে আবার যদি  জ্বালাও-পোড়াও করে, তবে জনগণের নিরাপত্তা বিধানে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরে বিটিভি উপকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তারা ২০১৩-২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল, পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানবাধিকার লঙ্ঘন করেছিল।রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের পাশে থাকবে।

 

তিনি বলেন, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে স্বীকার করে নিয়েছেন। তাদের এই ঐক্য আছে এবং থাকবে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে করে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়। স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশন উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

তিনতলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস কক্ষ থাকছে। ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu