1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নামাজ পড়ার শর্তে দুই আসামিকে মুক্তি দিলেন আদালত।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১০ সময় দর্শন

চট্টগ্রামে মামলার অভিযোগ গঠনের দিন দুই আসামি দোষ স্বীকার করায় কারাদণ্ডের পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে প্রবেশনে মুক্তি দেন আদালত। এ সময় দুটি এতিমখানায় বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মুক্তি পাওয়া আব্দুর রহিম (৩০) ও মোহাম্মদ হোসেন (৪২) এক কেজি গাঁজাসহ নগরীর বন্দর থানায় গ্রেপ্তার হয়েছিলেন।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী (রনি)।

 

তিনি বলেন, গত ২২ মে বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। গাঁজা জব্দের মামলায় দুই আসামির বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত হয়ে দুই আসামি দোষ স্বীকার করেন।

তিনি বলেন, এই সময় আদালত দুই আসামিকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুটি এতিমখানায় দুজনকে বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন। পরে তাদের মুক্তি দিয়েছেন আদালত।

তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেছেন। আদালত সবকিছু পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গেল ২২ মে গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার অভিযোগপত্র গঠনের দিন ছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu